News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৫ বছর কমিউনিস্ট গরীবদের কাছ থেকে চাঁদা তুলে তাঁদের লুন্ঠন করত, তাই তাঁরা গরীবের দুঃখ বোঝে না : বিপ্লব
Image

২৫ বছর কমিউনিস্ট গরীবদের কাছ থেকে চাঁদা তুলে তাঁদের লুন্ঠন করত, তাই তাঁরা গরীবের দুঃখ বোঝে না : বিপ্লব

আগরতলা, ২২ এপ্রিল : ২৫ বছর কমিউনিস্ট গরীবদের কাছ থেকে চাঁদা তুলে তাঁদের লুন্ঠন করত। তাই তাঁরা গরীবের দুঃখ বোঝে না। আজ কল্যাণপুর প্রমোদনগর মন্ডলের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় কমিউনিস্টের বিরুদ্ধে সুর চড়ালেন বিপ্লব কুমার দেব।

এদিন শ্রী দেব বলেন , সিপিএমের আমলে কল্যাণপুরে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন। বহু মানুষ নির্বাচনী সন্ত্রাসের শিকার হয়েছিলেন। কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একজন ও কমিউনিস্ট কর্মী রাজনৈতিক খুনের হয় নি বলে দাবি করেন তিনি।

তাঁর আক্ষেপ, ত্রিপুরায় ৩৫ বছর কংগ্রেস ও সিপিএম বিদ্বেষের রাজনীতি করেছিল। একে অপরের শত্রু ছিল। কিন্তু আজ সেই কংগ্রেস ও সিপিএমের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয়েছে। তাঁর কথায়, ত্রিপুরার আইপিএফটি , তিপরা মথা, টিএসইউ সহ অন্যান্য বিরোধী দল কমিউনিস্টের বিরুদ্ধে ছিল।তারা বিজেপি বিরুদ্ধে কখনোই ছিল না। কারণ, ২৫ বছর কমিউনিস্ট জনজাতিদের শোষণ করেছিল।

তাঁর কটাক্ষ, সিপিএমের আমলে ত্রিপুরাবাসী ক্যাপ্সুল চাল খেতেন। কারণ , ২৫ বছর কমিউনিস্ট গরীবদের কাছ থেকে চাঁদা তুলে তাঁদের লুন্ঠন করত। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যবাসীকে বিক্রি করা তাঁদের পেশা ছিল। তাই তাঁরা গরীবের দুঃখ বোঝে না বলে বিদ্রুপের সুরে বলেন।

এদিন তিনি বিদ্রুপের সুরে বলেন, কম্যুনিস্টের শাসনকালে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসের জন্য কোনো সমাধান নেয় নি।কারণ , দিল্লী থেকে শরণার্থীদের জন্য আসা টাকা থেকে সিপিমের ক্যাডাররা কমিশন নিতেন। কিন্তু বিজেপি সরকার মাত্র ৬বছরের
ব্রু শরণার্থীদের স্থায়ী বসবাসের জন্য সমাধান করেছে।তাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কমিউস্টদের চিরতরে বিদায় জানানো হোক।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top