News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দি থে‌কে এক লক্ষের বেশি ভোটে লিড নেবেন বিজেপি-প্রার্থী কৃপানা‌থ, দাবি মন্ত্রী জয়ন্তমল্লের
Image

পাথারকান্দি থে‌কে এক লক্ষের বেশি ভোটে লিড নেবেন বিজেপি-প্রার্থী কৃপানা‌থ, দাবি মন্ত্রী জয়ন্তমল্লের

পাথারকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : পাথারকান্দি বিধানসভা এলাকা থেকে এক লক্ষের বেশি ভোটে লিড নেবেন ৭ নম্বর করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপি-প্রার্থী কৃপানা‌থ মালা। আজ সোমবার পাথারকান্দির মুণ্ডমালা ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে এই দাবি করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সফরের পর দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থী কৃপানাথ মালার হ‌য়ে আজ পাথারকান্দিতে আ‌য়ো‌জিত বিজয় সংকল্প সভায় ভাষণ দিয়েছেন রা‌জ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। পাথারকান্দির মুণ্ডমালায় অবস্থিত খেলার মাঠে সকাল সাড়ে ১১টায় শুরু হয় নির্বাচ‌নী বিজয় সংকল্প সভা। স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের স্বাগত ভাষণের ম‌ধ্য দি‌য়ে এদিনের সভার কাজ শুরু হয়। জনসভায় ভিড় ছিল চো‌খে পড়ার মতো। প্রখর রোদ‌ উপেক্ষা করে মন্ত্রীর জনসভায় কমপক্ষে দশ হাজা‌র জনতা উপস্থিত ছি‌লেন।

সমাবেশে জনসমাগম দেখে মন্ত্রী জয়ন্তমল্ল ব‌লেন, ৭ নম্বর লোকসভা আস‌নে বি‌জে‌পি-প্রার্থী কৃপানাথ মালার বিজয় শুধু সম‌য়ের অপেক্ষা মাত্র। পাথারকান্দি থে‌কে এক লক্ষের বেশি ভোটে লিড পাবেন কৃপানাথ। মন্ত্রী তাঁর ভাষণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকা‌রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে ব‌লেন, পাথারকান্দির বেকার যুবক-যুবতী‌দের জন্য বি‌শেষ প্রতিষ্ঠান স্থাপন করা হ‌বে। যা‌তে এলাকার শি‌ক্ষিত বেকার যুবক-যুবতীরা বেশি ক‌রে কর্মসংস্থান লাভ কর‌তে সক্ষম হন।

সভা শেষে মঞ্চ থেকে নীচে নামলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অখিল গগৈ (শিবসাগরের বিধায়ক তথা বামপন্থী রাইজর দলের সুপ্রিমো) বাঙালি বিদ্বেষী। অখিলকে কয়েকজন মানুষ চেনেন। অখিল গগৈয়ের প‌ক্ষে বি‌জে‌পির ভোটার‌দের বিভ্রান্ত করা সহজ নয়।

আজকের সমাবেশে অন্যান্য বিশিষ্টদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন দলের স্থানীয় নেতা ঋষিকেশ নন্দী, শশীবাবু সিনহা, অনিলকুমার ত্রিপাঠী, অন্তু বাল্মিকদাস, সঞ্জীব দেবনাথ, রীতা সিনহা প্রমুখ বহুজন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top