News Flash

Image

গত সাত দিনে আরপিএফ-এর হাতে উদ্ধার ১৬ জন অপ্রাপ্তবয়স্ক

২০২৩-২৪ বর্ষে উদ্ধার ৭৫৫ জন এবং গ্রেফতার ১২ জন মানব পাচারকারী

গুয়াহাটি২১ এপ্রিল (হি.স.) : ১৩ থেকে ১৯ এপ্ৰিল পর্যন্ত, সাত দিনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ-এর অভিযানে বিভিন্ন ট্রেন ও রেলওয়ে স্টেশন থেকে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক উদ্ধার হয়েছে।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। প্রেস বার্তায় সব্যসাচী দে জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং এনজিও চাইল্ডলাইনের সহযোগিতায় চলতি ২০২৩-২৪ বর্ষে ৬৫৪ জন অপ্রাপ্তবয়স্ক (৪০৯ জন ছেলে এবং ২৪৫ জন মেয়ে) এবং ৬৯ জন মহিলাকে উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত শিশু / মহিলাদের সংশ্লিষ্ট চাইল্ডলাইন এবং জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।

পাশাপাশি এই একই সময়সীমার মধ্যে ১২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে তাদের কবল থেকে ৩২ জনকে (২৫ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে, ৪ জন অপ্রাপ্তবয়স্ক মেয়ে, দুজন পুরুষ এবং একজন মহিলা) উদ্ধার করা হয়েছে।

গত ১৮ এপ্রিল কাটিহারের আরপিএফ টিম কাটিহার রেলওয়ে স্টেশন থেকে তিনজন অসহায় অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

১৬ এপ্রিল চাপরমুখের আরপিএফ টিম চাপরমুখ রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেসে তল্লাশি চালানোর সময় একজন পলাতক নাবালিকাকে উদ্ধার করে। পরে নিরাপদ আশ্রয়ের জন্য নগাঁওয়ের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে উদ্ধারকৃত নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top