News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাই, ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন : মানিক সরকার
Image

দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাই, ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন : মানিক সরকার

আগরতলা, ২০ এপ্রিল : দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাই। তাই ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আজ গণ্ডাছড়ায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিএমের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং-এর সমর্থনে নির্বাচনী সমাবেশে জনগণের কাছে এমনটাই আবেদন জানিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তাঁর দাবি, লোকসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।রাজ্য তথা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতা কতটুকু রক্ষা হবে তা বিবেচনা করবে এই নির্বাচনের ফলাফল।

এদিন তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী সরকার রাজত্ব করছে। তাঁদেরকে উৎখাত করে দেশে বিকল্প জনদরদি সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন সরকার প্রতিষ্ঠা না হলে দেশকে বাঁচানো সম্ভব হবে না, বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করছে। বিজেপি সরকার গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি সরকারের আমলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, নতুন কর্ম সংস্থানের ব্যবস্থা হয় নি।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top