News Flash

  • Home
  • দেশ
  • গরমে তাঁর সভা শুনতে আসার জন্য জনতাকে ধন্যবাদ মমতার
Image

গরমে তাঁর সভা শুনতে আসার জন্য জনতাকে ধন্যবাদ মমতার

কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): প্রবল তাপে যেখানে গোটা রাজ্যবাসীর প্রায় নাভিশ্বাস ওঠার উপক্রম, সেখানে মালদহ দক্ষিণে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, গরমে আপনারা আমার সভায় এসেছেন। আপনাদের ধন্যবাদ।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘ওদের বড় সাহস! বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন সাহস ভাল কিন্তু দুঃসাহস ভাল নয়। ’’

মমতা বলেন, আপনারা ভয় পাবেন না, ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না।

বিজেপির বিরুদ্ধে যদি কোনও দল কাজ করে, তবে সেটা কংগ্রস বা সিপিএম নয়। সেটা তৃণমূল।

শনিবার মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলের কলেজ মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভার পরে, দুপুরে মালদহ দক্ষিণের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে মানিকচকের এনায়েতপুরে আর একটি জনসভায় গিয়ে যোগ দেন তৃণমূল নেত্রী। রবিবার বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লবের সমর্থনে বালুরঘাটে জনসভা করার কথা তাঁর। সোমবার চাকুলিয়া ও করণদিঘিতে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর।

Releated Posts

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে পঞ্চমবার শপথ নিলেন রঙ্গস্বামী, দায়িত্ব নিল এনডিএ সরকার

পুদুচেরি, ১৩ মে (আইএএনএস) : পুদুচেরিতে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল এনডিএ সরকার। প্রবীণ নেতা এন. রঙ্গস্বামী রেকর্ড…

ByByTaniya Chakraborty May 13, 2026

ফ্লোর টেস্টে টিভিকে বিধায়কের অংশগ্রহণে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : তামিলাগা ভেট্ট্রি কাঝাগম-এর বিধায়ক আর. শ্রীনিবাসা সেতুপতিকে তামিলনাড়ু বিধানসভার ফ্লোর টেস্টে অংশগ্রহণ থেকে…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top