News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন ভোটারদের নিয়ে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত
Image

নতুন ভোটারদের নিয়ে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত

ধর্মনগর, ২০ এপ্রিল : উত্তর জেলা কার্যালয়ে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে নতুন ভোটারদের নিয়ে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।ধর্মনগরের উত্তর জেলা বিজেপি দলের কার্যালয়ে শনিবার নতুন ভোটারদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক শুভঙ্কর সাহা, যুব মোর্চার রাজ্য মুখপাত্র অম্লান মুখার্জি এবং উত্তর জেলার যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তারা।এ সভায় ধর্মনগর যুবরাজ নগর এবং পানিসাগর থেকে মোট ৩৮০ জন নতুন ভোটার ওই আলোচনা সভায় যোগদান করেন।

 যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানিয়েছেন, রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোটকে সামনে রেখে এই মতবিনিময় অনুষ্ঠান। নতুন ভোটাররা পুনরায় মোদিকে অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখার জন্য প্রচন্ড উৎসাহী এবং তারা মুক্ত হাতে মোদির দলকে ভোট দিয়ে মোদিকে পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। কারণ, মোদি ছাড়া এই দেশের এবং রাজ্যের বিশেষ করে যুবকদের অর্থাৎ বর্তমান প্রজন্মদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এর থেকে ভালো কেউ ভারতবর্ষে হতে পারে না।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top