News Flash

Image

ভাতারে বাস দুর্ঘটনায় আহত ২০

পূর্ব বর্ধমান, ২০ এপ্রিল (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানের ভাতারে উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস। জানা গেছে, বাসটি কাটোয়া থেকে বর্ধমান যাচ্ছিল।শনিবার দুপুরে এই দুর্ঘটনায় জখম হয় অন্তত ২০ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিন ভাতারের কাছে বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলের সামনেই ছিল একটি বৈদ্যুতিক খুঁটি। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেটিতে ধাক্কা লাগলে আরও বড় বিপদ হতে পারত। ঘটনার পরেই স্থানীয়রা হাত লাগান উদ্ধারকাজে। খবর পেতেই আসে পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top