News Flash

  • Home
  • বিনোদন
  • বুথের মধ্যে হড়োহুড়ি, ভোট দিতে গিয়ে ধাক্কাধাক্কির শিকার কমল হাসান
Image

বুথের মধ্যে হড়োহুড়ি, ভোট দিতে গিয়ে ধাক্কাধাক্কির শিকার কমল হাসান

চেন্নাই, ১৯ এপ্রিল (হি. স.): শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিলেন দক্ষিণী মেগাস্টার কমল হাসান। চেন্নাইয়ের একটি বুথে ভোটদান করেন অভিনেতা। সাধারণ ভোটারদের সঙ্গে লাইন দিয়ে ভোটদান করতে দেখা গিয়েছে তাঁকে। কমল হাসানের ভোটদানের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে উপচে পড়ে ভিড়।

শুক্রবার সকালেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায়, চেন্নাইয়ের একটি বুথে কমল হাসানকে দেখতে জনতার ভিড় উপচে পড়ে। প্রবল ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান অভিনেতা তথা রাজনীতিবিদ। ভিড় নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। উল্লেখ্য, এবছর কমল হাসান এবং তাঁর দল মাক্কাল নিধি মাইয়াম (এম এন এম) লোকসভা ভোটে লড়ছেন না। তবে তাঁকে ডিএমকে এবং বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে।

Releated Posts

‘মহাভারত’-এর সহ-অভিনেতা প্রদীপ রাওয়াতকে স্মরণ সুরেন্দ্র পালের, বললেন— ‘অশ্বত্থামা হিসেবে তিনি ছিলেন অনন্য’

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): প্রয়াত অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াতকে আবেগঘন শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং।…

ByByNews Desk Aug 5, 2026

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top