News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নতুন প্রধানমন্ত্রী দেখবে দেশ, সম্ভাবনা উজ্জ্বল আশাবাদী তিনি
Image

ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নতুন প্রধানমন্ত্রী দেখবে দেশ, সম্ভাবনা উজ্জ্বল আশাবাদী তিনি

আগরতলা, ১৯ এপ্রিল: পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।আগরতলায় শিশুবিহার স্কুলে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে দেশ এবার নতুন প্রধানমন্ত্রী দেখবে, এমনই সম্ভাবনা উজ্জ্বল বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এদিন তিনি অভিযোগ করেন, জনগণের কাছ থেকে ভোটাধিকার ছিনিয়ে নিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছে শাসক দল বিজেপি। এটা শাসক দলের দুর্বলতার লক্ষণ।এভাবেই গণতন্ত্রকে নষ্ট করছে।

তাঁর দাবি, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক দল। জনগণকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। জনগণকে যদি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া তাহলে ত্রিপুরার ভোটের ফলাফলের চিত্র অন্য রকম হবে।

এদিন তিনি বলেন, দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে।দেশ এবার নতুন প্রধানমন্ত্রী দেখবে, এমনই সম্ভাবনা উজ্জ্বল।ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে জনগণের কাছে আবেদন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top