News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই নাবালকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ পরিকল্পিত খুন
Image

দুই নাবালকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ পরিকল্পিত খুন

আগরতলা, ১৯ এপ্রিল : দুই নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পূর্ব নালিছড়া গ্রাম পঞ্চায়েতের সোনা রাম কোবরা এলাকা জুড়ে।পরিবারের লোকদের ধারণা, ওই দুই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার সাত সকালে সোনারাম কুবড়াপাড়ার একটি ধানের জমির পাশে অবস্থিত একটি অস্থায়ী বাসের বিশ্রামাগারের পাশে জেমস মলসম(১৩) ও বিকাশ রিয়াং(১৫)-এর মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন । সাথে সাথে খবর দেওয়া হয়েছিল আমবাসা থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে গিয়েছিল আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ, এসডিপিও নিরুপম দত্ত, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সহ ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম।

এদিকে পুলিশ সূত্রে খবর, দুজনের মৃত্যুর ঘটনার তদন্তের প্রাথমিক ধারণা বজ্রাঘাতে মৃত্যু হয় এই দুই স্কুল পড়ুয়া ছাত্রের। এদিকে পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত পর ঘটনার মৃত্যুর আসল কারণ জানা যাবে। অন্যদিকে পরিবারের লোকদের ধারণা ,ওই দুই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top