News Flash

  • Home
  • দেশ
  • রাহুলকে এবার সাংসদ না বানানোর জন্য মনস্থির করেছেন ওয়ানাডের জনতা : রাজনাথ সিং
Image

রাহুলকে এবার সাংসদ না বানানোর জন্য মনস্থির করেছেন ওয়ানাডের জনতা : রাজনাথ সিং

কোট্টায়াম, ১৮ এপ্রিল (হি.স.): রাহুল গান্ধীকে এবার সাংসদ না বানানোর জন্য মনস্থির করেছেন ওয়ানাডের জনতা। কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বললেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। বৃহস্পতিবার কেরলের কোট্টায়ামে এক নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেছেন, “উত্তর প্রদেশ থেকে কেরলে পাড়ি জমিয়েছেন রাহুল গান্ধী। গতবার আমেঠিতে নির্বাচনে হেরেছিলেন, এবার তিনি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস সঞ্চয় করতে পারছেন না। কিন্তু এবার ওয়ানাডের জনতাও মনস্থির করেছেন, তাঁরা রাহুলকে আর সাংসদ বানাবেন না।”

প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, “বিজেপি ৫ বছরের মধ্যে গগনযান সূচনা করতে চলেছে, কিন্তু কংগ্রেস দলের একজন তরুণ নেতার উৎক্ষেপণ গত ২০ বছরে হয়নি। কংগ্রেস পার্টির ‘রাহুলযান’ লঞ্চ হচ্ছে না, অথবা কোথাও অবতরণ করছে না।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top