News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি ক্রিকেট সেমিফাইনালে আগামীকাল সংহতি – জেসিসির মহারণ
Image

সমীরণ স্মৃতি ক্রিকেট সেমিফাইনালে আগামীকাল সংহতি – জেসিসির মহারণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লীগ পর্যায়ে একটা ম্যাচ বাদ দিলে জেসিসি-র পাশাপাশি সংহতি ক্লাবও জয়ের মধ্যেই রয়েছে। সেমিফাইনালে তাদের পারস্পরিক সাক্ষাৎকার ঘটছে। খেলা সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল পর্যায়ের ম্যাচ। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আগামী ২০ এপ্রিল, শনিবার বেলা একটায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে সংহতি ও জয়নগর ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হচ্ছে। লীগ পর্যায়ের খেলায় তাদের কোন সাক্ষাৎকার ঘটেনি। কেননা দুই দল দুই গ্রুপ থেকে উঠে এসেছে। ‌ জেসিসি লীগ পর্যায়ে যথাক্রমে স্ফুলিঙ্গকে ৪৫ রানে, হার্ভেকে ৭৭ রানে, বিসিসিকে ৮ উইকেটে, ইউনাইটেড বি এস টি কে ১১৩ রানে হারানোর পর ব্লাড মাউথের কাছে এক রানে স্বাসরুদ্ধকর পরাজয় তাদের কিছুটা ভাবিয়ে তুলেছিল। অতঃপর লীগের শেষ ম্যাচে পোস্টারকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়েই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল। শেষ আটের লড়াইয়ে কসমোপলিটনকে ২০ রানে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পায়। এদিকে সংহতি গ্রুপ এ থেকে প্রথম ম্যাচে চলমান সংঘ কে ৬ উইকেটে হারানোর পর ইউনাইটেড ফ্রেন্ডস-এর কাছে ২৭ রানে হেরে বসে। এরপর ক্রমান্বয়ে গ্রুপ লীগের চার ম্যাচে যথাক্রমে কসমোপলিটনকে নয় রানে, শতদল সংঘকে নয় উইকেটে, ওল্ড প্লে সেন্টারকে দুই উইকেটে এবং মৌচাককে নিরানব্বই রানের ব্যবধানে হারিয়ে গ্রুপে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে মূল পর্বে পৌছায়। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ব্লাড মাউথকে ৭৯ রানের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে। শেষ চারের লড়াইয়ে সংহতি-জেসিসি থেকে কোন্ দল ফাইনালিস্ট হয় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top