News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ-র গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠক ২১শে
Image

টিএফএ-র গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠক ২১শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠক আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে টি এফ এ-র গভর্নিং বডির সভা হবে বলে স্থির হয়েছে। টি এফ এ থেকে এক নোটিফিকেশনে তা জানানো হয়েছে। ওইদিন বিকেল সাড়ে চারটায় টি এফ এ-র অফিস গৃহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গভর্নিং বডির সভায় আলোচনাক্রমে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক করা হবে। একই সঙ্গে গত গভর্নিং বডির সবাই আলোচিত বিষয় ও সিদ্ধান্তগুলো নিয়ে সেগুলোর অনুমোদন সাপেক্ষে আলোচনা হবে। আসন্ন মরশুমে ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে, বিশেষ করে সি-ডিভিশনে নতুন করে টিম এবং মহিলা ফুটবল টুর্নামেন্টে এক বা একাধিক টিম সংযোজন বিষয় নিয়ে আলোচনা হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়া, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরও আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে গভর্নিং বডির সভায়। উল্লেখ্য, গত ৫ এপ্রিল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস বেয়ারাররা একটি বৈঠকে বসে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে একাধিক টিম নতুন করে নাম নথিভুক্ত করনের আবেদন করেছে। একাধিক ফুটবল দলের সংযোজন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও গত ১০ এপ্রিলে ফিন্যান্স কমিটির বৈঠকে আলোচিত বিষয় গুলোর অনুমোদন নেওয়া হবে। গভর্নিং বডির সকল সদস্যদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য টিএফএ-র সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top