News Flash

  • Home
  • খেলা
  • সেমিফাইনালে কাল ফ্রেন্ডস-চলমান জয়ের লক্ষ্যে মরিয়া দুই দল-ই
Image

সেমিফাইনালে কাল ফ্রেন্ডস-চলমান জয়ের লক্ষ্যে মরিয়া দুই দল-ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। খেলাটি টিসিএ আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। যদিও ইউনাইটেড ফ্রেন্ডস এবং চলমান সংঘের গ্রুপ লীগ পর্যায়ের খেলা কদিন আগে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করেছেন। ১০ এপ্রিল বুধবার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দুপুর একটায় অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ৩০ রানের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছিল। টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত কুড়ি ওভার শেষ হওয়ার দুই বল বাকি থাকতে ১১২ রানে ইনিংস শেষ করেছিল। দলের পক্ষে সেন্টু সরকারের সর্বাধিক ৩৩ রান এবং বিশাল ঘোষের ২৬ রান উল্লেখ করার মতো ছিল। চলমানের দীপায়ন দাস ১৮ রানে তিনটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে চলমান সংঘ ১১ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ৮২ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। চলমানের তন্ময় দাস সর্বাধিক ৩৮ রান পেলেও অন্যদের ব্যর্থতায় দল জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ‌ ইউনাইটেড ফ্রেন্ডস এর অভিজিৎ সরকার নয় রানে তিনটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছিল। হৃতিক শ্রীবাস্তব পেয়েছিল দুটি উইকেট। কালক্রমে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস এবং চলমান সংঘ সেমিফাইনালে পুনরায় পরস্পরের মুখোমুখি হচ্ছে। চলমান সংঘের ইচ্ছে রয়েছে লিগ ম্যাচে পরাজয়ের মোক্ষম জবাব দিয়ে সেমিফাইনালে ফ্রেন্ডস কে নক আউট করে নিজেরা ফাইনালিস্ট হওয়া। ইউনাইটেড ফ্রেন্ডসও মুখিয়ে রয়েছে ফের জয়ী হয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নেওয়া।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top