ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল বেলা একটায় এমবিবি স্টেডিয়াম প্রথম সেমি ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস, চলমান সংঘের বিরুদ্ধে খেলবে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে সংহতি ক্লাব খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। বিজয়ী দুইদল ২২ এপ্রিল সকাল ১০টায় এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ১০০ রানের ব্যবধানে ইউনাইটেড বিএসটিকে এবং চলমান সংঘ ৬ উইকেটের ব্যবধানে স্ফুলিঙ্গকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সংহতি ক্লাব ৭৯ রানের ব্যবধানে ব্লাডমাউথকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব ২০ রানে কসমোপলিটনকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে।

সমীরন স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে ফ্রেন্ডস – চলমান, সংহতি – জেসিসি
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















