News Flash

Image

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে করিমগঞ্জ জেলায় ড্রাই–ডে ঘোষণা

করিমগঞ্জ (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ২৪ এপ্রিল বিকাল ৫–টা থেকে ২৬ এপ্রিল বিকাল ৫–টা পর্যন্ত ড্রাই–ডে ঘোষণা করা হয়েছে।

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ২০১৬ সালের অসম আবগারি আইন ও ধারা অনুসারে করিমগঞ্জের জেলাশাসক এক আদেশ জারি করে ওই সময়সীমায় জেলার সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান, বন্ডেড ওয়ারহাউস ইত্যাদিতে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে ওই সময়সীমায় জেলায় সব মদের দোকান বন্ধ থাকবে।

এছাড়া ৪ জুন ভোট গণনার দিন এবং যদি পুনৰ্ভোট হয়, তা–হলে ওইদিনও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। এই আদেশ কোনওভাবে লঙ্ঘিত হলে আবগারি আইন মোতাবেক সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top