News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্গাবাড়িতে জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বাসন্তী পূজা
Image

দূর্গাবাড়িতে জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বাসন্তী পূজা

আগরতলা, ১৫ এপ্রিল : আজ থেকে শুরু হয়েছে বাসন্তী পূজা। আজ মহা সপ্তমীর পুণ্য তিথিতে রাজধানী আগরতলা দুর্গাবাড়িতে জাকজমকপূর্ণভাবে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়।

প্রসঙ্গত, হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে। চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

মন্দিরের পুরোহিত জানিয়েছেন, প্রতিবছরের মত এ বছরও দুর্গা বাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বোধনের মধ্য দিয়ে পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ মহাসপ্তমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে। মঙ্গলবার মহা অষ্টমী। এদিন তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন নতুন বছরে যে রাজ্যবাসী ঘরে সুখ শান্তি বিরাজ করে।

Releated Posts

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা ইস্যুতে বিরোধীদের নিশানা, ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ অরিন্দম দেবের

কৈলাসহর, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top