News Flash

  • Home
  • বিনোদন
  • মুম্বইয়ে সলমনের বাড়ির বাইরে চলল গুলি, তদন্ত শুরু পুলিশের
Image

মুম্বইয়ে সলমনের বাড়ির বাইরে চলল গুলি, তদন্ত শুরু পুলিশের

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে চলল গুলি। রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রায় সলমনের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে পর পর বেশ কয়েক বার গুলির শব্দ শোনা যায়। মোটরবাইকে চেপে এসে দুই দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক ফল।

রবিবার সকালে ৫টা নাগাদ ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে দুই দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। এর আগে, একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, এমনকি তাঁর শাগরেদরা সলমনের বাড়িও জরিপ করে গিয়েছিল বলে সামনে আসে। তাই এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ই থাকেন সলমন। এদিন সকালে গুলি চলার সময় সলমন বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। কমপক্ষে দুই-তিন রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছেছে।

Releated Posts

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top