News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের দেখানোর ও বলার কিছু নেই, ভবিষ্যতের জন্য কোনও ধারণা নেই : অনুরাগ ঠাকুর
Image

কংগ্রেসের দেখানোর ও বলার কিছু নেই, ভবিষ্যতের জন্য কোনও ধারণা নেই : অনুরাগ ঠাকুর

নাগপুর, ১৩ এপ্রিল (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। শনিবার কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, “কংগ্রেসের দেখানোর কিছু নেই, বলার কিছু নেই, ভবিষ্যতের জন্য কোনও ধারণা নেই তাঁদের।” শনিবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “এই কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরকে একবার নয়, বহুবার অপমান করেছিল, তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল, তাকে নির্বাচনে হারিয়েছিল।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “কংগ্রেস ও নেহেরু-গান্ধী পরিবার সংবিধান সংশোধনের কাজ ৬২ বার করেছিল। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, প্রথম দিন প্রধানমন্ত্রী মোদী যখন সংসদ ভবনে প্রবেশ করেছিলেন, তিনি সংবিধানের সামনে মাথা নত করেছিলেন এবং বলেছিলেন আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ করব।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top