News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্বেতপত্র প্রকাশ করে অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি
Image

শ্বেতপত্র প্রকাশ করে অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি

কলকাতা, ১৩ এপ্রিল (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি৷ শ্বেতপত্র প্রকাশ করে তারা জানিয়ে দিল মোদী জমানায় দেশে কী কী উন্নয়নের কাজ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার করেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন প্রকল্পে কোন রাজ্যগুলিতে কতটা বরাদ্দ করেছে ও তাতে কী কী কাজ হয়েছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই শ্বেতপত্রে৷ এই নিয়ে শনিবার একটি ওয়েবসাইট সামনে এনেছে বিজেপি৷ ওই ওয়েবসাইটের নাম শ্বেতপত্র ডট ইন৷ সেখানেই বিজেপির তরফে এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷

সংশ্লিষ্ট সাইটে রাজ্যওয়াড়ি তথ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে সারা দেশের সামগ্রিক চিত্র ৷ কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে, কত উপভোক্তা, সেই সব তথ্যও রয়েছে ৷ এমনকী লোকসভা আসন ধরে ধরেও তথ্য তুলে দেওয়া হয়েছে ৷ বিজেপির তৈরি করে শ্বেতপত্র ডট ইন ওয়েবসাইট খুললেই দু’টি বিকল্প দেওয়া হচ্ছে ৷ একটিতে সারা ভারতের তথ্য রয়েছে ৷ আর দ্বিতীয়টিতে রাজ্যওয়াড়ি তথ্য রয়েছে ৷ যে রাজ্য বেছে নেওয়া হবে ৷ সেখানে সংশ্লিষ্ট রাজ্য সম্বন্ধে বিভিন্ন তথ্য রয়েছে ৷

রাজ্যের বিভাগে প্রবেশ করলে সামগ্রিক চিত্রের পাশাপাশি লোকসভা আসন ভিত্তিক তথ্য দেখা যাচ্ছে ৷ সামগ্রিক চিত্র দেখার জন্য স্টেট লেভেল ডেটায় যেতে হবে ৷ সেখানে কোন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া গিয়েছে, সেই তথ্য রয়েছে ৷ কিন্তু সেই তালিকায় একাধিক প্রকল্পের বিবরণ থাকলেও একশো দিনের কাজ নিয়ে কোনও তথ্য নেই ৷ আর আবাস যোজনা অনুসারে কেন্দ্রীয় সরকার ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪৩ লক্ষ ৫৯ হাজার ১ টি বাড়ি তৈরির টাকা দিয়েছে বলে শ্বেতপত্রে জানানো হয়েছে ৷ এছাড়া একই তথ্য ইনফোগ্রাফিক্স ও ভিডিয়োর মাধ্যমে দেখানো হয়েছে ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল কংগ্রেস৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধরনা দিয়েছেন৷ দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কলকাতাকেও ধরনা দিয়েছেন৷ দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে৷

তৃণমূলের অভিযোগ, বাংলাকে বঞ্চনা করার জন্যই কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আটকাচ্ছে মোদী সরকার৷ বিশেষ করে একশো দিনের কাজের বকেয়া নিয়ে তারা বেশি সরব হয়েছে৷ শেষে রাজ্য সরকারের তরফে বকেয়া অর্থ দেওয়ার কাজও শুরু হয়েছে৷ নির্বাচনী প্রচারে সেই প্রসঙ্গ তুলে বারবার সরব হয়েছেন অভিষেক৷ তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন বিজেপিকে। গত ১০ বছরে বিজেপি সরকার কী কী কাজ করেছে, সেই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন৷ সেই দাবিই কার্যত মেনে নিল বিজেপি৷ প্রকাশ করল শ্বেতপত্র৷

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top