News Flash

  • Home
  • খেলা
  • আমবাসাকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো তেলিয়ামুড়া
Image

আমবাসাকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো তেলিয়ামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তেলিয়ামুড়া মহকুমা দল। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে। হারিয়েছে আমবাসা কে ৭১ রানের ব্যবধানে। এই জয়ের সুবাদে আমবাসা মূলতঃ নিজেদের সেমিফাইনালে খেলার দাবিদার করে তুলেছে। আগামী ১৬ এপ্রিল গ্রুপ লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে সদর বি ও তেলিয়ামুড়ার খেলায় যে দল জয়ী হবে তারাই সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে।তেলিয়ামুড়ায় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুক্রবারে অনুষ্ঠিত ম্যাচে সকালে টস জিতে তেলিয়ামুড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে হৃদয়জিৎ সাহার অনবদ্য ৮০ রান উল্লেখযোগ্য। হৃদয়জিৎ ১০৯ বল খেলে দশটি বাউন্ডারি হাঁকিয়ে ৮০ রান পায়। আমবাসার অভিজিৎ মোদক ২৬ রানে তিনটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে আমবাসা ৩৭.৫ ওভার খেলে ১৩৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রসেনজিৎ চক্রবর্তী সর্বাধিক ৪৫ রান পায়। তেলিয়ামুড়ার অর্পণ দাস ১৪ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। সতীর্থ ঔংকার মল্লিকও তিনটি উইকেট পেয়েছে ১৬ রানের বিনিময়ে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top