News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রাবণ মাসে মটন খাওয়া নিয়ে বিরোধী নেতাদের কটাক্ষ মোদীর
Image

শ্রাবণ মাসে মটন খাওয়া নিয়ে বিরোধী নেতাদের কটাক্ষ মোদীর

উধমপুর, ১২ এপ্রিল (হি. স.): পবিত্র শ্রাবণ মাসে মটন খাওয়া নিয়ে বিরোধী নেতাদের কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। নাম না করে রাহুল গান্ধী ও লালুপ্রসাদ যাদবকে শুক্রবার কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে সংখ্যাগুরু যে মানুষজন রয়েছেন, তাঁদের আবেগকে আইএনডিএ জোটের নেতারা কার্যত পাত্তা দেন না। আইএনডিএ জোটের নেতারা মানুষের আবেগ নিয়ে খেলতে পছন্দ করেন বলেও অভিযোগ করেন মোদী। তাঁদের মনোভাবকে ‘মুঘলদের’ সঙ্গেও তুলনা করেন মোদী।

প্রসঙ্গত, গত বছর রাহুল গান্ধী এবং লালুপ্রসাদ যাদবের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দুই নেতাকে মটন রান্না করতে দেখা যায়। পুরনো সেই ভিডিয়োর প্রসঙ্গ তুলে নাম না করেই এই দু’জনকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। উধমপুরের জনসভা থেকে মোদী আরও বলেন, একজন অপরাধী, যিনি জামিনে মুক্ত, তাঁর বাড়িতে গিয়ে মটন রান্না করে, খেয়ে, তার ভিডিয়ো বানানো হচ্ছে। এই সব নেতারা দেশের মানুষকে বিরক্ত করেন বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top