News Flash

  • Home
  • দেশ
  • মোদী জনগণের সুখে-দুঃখে পাশে আছে, জনতার স্বপ্নই মোদীর সংকল্প : প্রধানমন্ত্রী
Image

মোদী জনগণের সুখে-দুঃখে পাশে আছে, জনতার স্বপ্নই মোদীর সংকল্প : প্রধানমন্ত্রী

বারমের, ১২ এপ্রিল (হি.স.): মোদী জনগণের সুখে-দুঃখে পাশে আছে, জনতার স্বপ্নই মোদীর সংকল্প। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজস্থানের বারমেরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মোদী জনগণের সুখে-দুঃখে পাশে আছে, কারণ জনগণের স্বপ্নই মোদীর সংকল্প’। কয়েক দশক ধরে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ের মানুষজনের প্রতি বৈষম্যকারী কংগ্রেস এখন ঢোল বাজাচ্ছে। যখনই নির্বাচন আসে- সংবিধানের নামে মিথ্যাচার আইএনডিআই জোটের সব সাংবিধানিক দলের কাছে একটি ফ্যাশনে পরিণত হয়েছে। কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বাবা সাহেব ভীম রাও আম্বেদকরকে নির্বাচনে হারিয়েছিল এবং তাকে ভারতরত্ন পেতে দেয়নি। কংগ্রেস দেশে জরুরি অবস্থা জারি করে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করেছিল, এখন তারা মোদীর বিরুদ্ধে সরব হয়ে সংবিধানের নামে মিথ্যার আশ্রয় নিচ্ছে। মোদীই প্রথমবারের মতো দেশে সংবিধান দিবস উদযাপন শুরু করেছিল, বাবা সাহেবের সাথে যুক্ত পঞ্চতীর্থের বিকাশ করেছিল।”

প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেস এবং তাঁদের আইএনডিআই জোট থেকে সাবধান থাকা দরকার যা বাবাসাহেব এবং সংবিধানকে অপমান করে। কংগ্রেসকে শাস্তি দেওয়ার সময় এসেছে। কংগ্রেসের ইস্তেহারে স্পষ্ট দেখা যাচ্ছে যে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি কতটা ঘৃণাতে ভরা। কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ দৃশ্যমান। বিরোধীদের জোটে অন্তর্ভুক্ত আরেকটি দল দেশের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করেছে। নিজেদের ইস্তেহারে সে দল লিখেছে, আমরা ভারতের পারমাণবিক অস্ত্র ধ্বংস করব। ভারতের মতো যে দেশের প্রতিবেশী দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, সেখানে পারমাণবিক অস্ত্র নির্মূল করা কি ঠিক? কংগ্রেসের এই ইন্ডি জোট কোন চাপে ভারতের পারমাণবিক অস্ত্র নির্মূল করতে চায়? একদিকে মোদী ভারতকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে ব্যস্ত, অন্যদিকে ইন্ডি জোট ঘোষণা করছে ভারতকে দুর্বল দেশ হিসেবে গড়ে তোলা হবে। তানোট মাতার ভূমির মানুষ এমনটা কিছুতেই মেনে নেবে না।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top