News Flash

  • Home
  • দিনের খবর
  • বাজরা একটি সাধারণ শস্য নয়, এটি আসলে সুপার ফুড : প্রধানমন্ত্রী
Image

বাজরা একটি সাধারণ শস্য নয়, এটি আসলে সুপার ফুড : প্রধানমন্ত্রী

বারমের, ১২ এপ্রিল (হি.স.): রাজস্থানে নির্বাচনী প্রচারে বাজরার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “বাজরা একটি সাধারণ শস্য নয়, এটি একটি সুপার ফুড।” শুক্রবার রাজস্থানে বারমেরে একটি নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় মোদী বলেছেন, “আগে বাজরার কথা কেউ জিজ্ঞেস করত না অথবা জানত না, কিন্তু এখন আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টও বাজরার প্রচার করছেন।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বাজরা একটি সাধারণ শস্য নয়, এটি একটি সুপার ফুড। এখন মুগের সমর্থন মূল্যও আগের চেয়ে বেশি।”

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আদিবাসী সমাজের সম্মান ফিরিয়ে আনার জন্য বিজেপি দেশকে প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দিয়েছে। গ্রাম ও ধানীর মহিলারা, মেঘওয়াল সম্প্রদায়, ল্যাঙ্গা সম্প্রদায়ের লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তশিল্পের কাজ করে আসছে এবং বিজেপি সেই মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমবারের মতো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করেছে। এখানকার কৃষকদের কেউ কখনও প্রশংসা করেনি যারা কঠোর পরিশ্রম করে বালিতেও ফসল ফলায়, কিন্তু এখন বিজেপি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পাঠাচ্ছে। কৃষকদের আয় বাড়ানোর জন্য, মোটা শস্য অর্থাৎ শ্রী অন্ন সারা বিশ্বে প্রচার করা হচ্ছে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top