News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরকে হারিয়ে সেমি-র আশা জিইয়ে এলটিভি-র, গন্ডাছড়াও জয়ী
Image

কমলপুরকে হারিয়ে সেমি-র আশা জিইয়ে এলটিভি-র, গন্ডাছড়াও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ভাইটাল ম্যাচে দারুণ জয় পেয়েছে লংতরাইভ্যালি। হারিয়েছে কমলপুর কে ২২ রানের ব্যবধানে। এই জয়ের সুবাদে লংতরাইভ্যালী সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে। আগামী ১৬ এপ্রিল গন্ডাছড়া, কৈলাশহরের ম্যাচে যে দল জয়ী হবে, তাদের সঙ্গে রান রেটের তুলনায় এগিয়ে থাকলে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে এলটিভি। ধর্মনগর কলেজ গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস দিতে লংতরাইভ্যালি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪১.৪ ওভারে ৯৬ রানে ইনিংস শেষ করলেও বোলারদের সৌজন্যে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। জবাবে কমলপুর ব্যাট করতে নেমে ২৩.৩ ওভার খেলে ৭৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। এলটিভি-র অমরেশ সিংহ ৩৭ রানের বিনিময়ে ছটি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এলটিভির অর্ঘ্যদীপ চৌধুরী সর্বাধিক ৩৩ রান পেয়েছিল।

গ্রুপের অপর খেলায় গন্ডাছড়া ১০৪ রানের ব্যবধানে ধর্মনগর কে হারিয়ে শেষ চারের লক্ষ্যে এগিয়ে রয়েছে। পরবর্তী ম্যাচে কৈলাশহরের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলে হয়তো সেমিফাইনালে খেলতে পারবে। কৈলাশহরের আর কে আই স্কুল গ্রাউন্ডে শুক্রবারে ম্যাচ শুরুতে টস জিতে গন্ডাছড়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেটে ২৩১ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে ধর্মনগর ৩৪.১ ওভার খেলে ১২৭ রানে ইনিংস শেষ করে নেয়। গন্ডাছড়ার রজত দাস ব্যাটিংয়ে ৪১ রান এবং বোলিংয়ে ১৯ রানে তিন উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। গন্ডাছড়ার বিশাল ত্রিপুরা সর্বাধিক ৭১ রান পেয়েছিল। গন্ডাছড়ার আকাশ দাস এবং ধর্মনগরের জিৎ দাসও তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top