News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের স্বার্থে এমন প্রতিটি কাজেরই বিরোধিতা করে কংগ্রেস : প্রধানমন্ত্রী
Image

দেশের স্বার্থে এমন প্রতিটি কাজেরই বিরোধিতা করে কংগ্রেস : প্রধানমন্ত্রী

বারমের, ১২ এপ্রিল (হি.স.): প্রথম দফার লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজস্থানে ভোটারদের মন জয় করতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাজস্থানের বারমেরে জনসভা করেছেন। এই নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “দেশের স্বার্থে এমন প্রতিটি কাজেরই বিরোধিতা করে কংগ্রেস। কংগ্রেস সেই সব শক্তির পাশে দাঁড়িয়েছে যা দেশবিরোধী।” প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেসের চিন্তাধারাই উন্নয়নবিরোধী। কংগ্রেস দেশের সীমান্তবর্তী গ্রামগুলিকে দেশের শেষ গ্রাম বলে। এসব মানুষ ইচ্ছাকৃতভাবে সীমান্তবর্তী জেলা ও গ্রামগুলিকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।” মোদী বলেছেন, “সীমান্তবর্তী এলাকা ও সীমান্তবর্তী গ্রামগুলিকে আমরা শেষ গ্রাম নয়, দেশের প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করি।”

প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেছেন, “দেশের শেষ সীমান্ত পর্যন্ত সড়ক-মহাসড়ক তৈরি করছে বিজেপি সরকার। আমরা বারমেরে একটি মেডিকেল কলেজও খুলেছি। এখন বারমেরে ৭২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি শোধনাগার শুরু হতে চলেছে। আগামী সময়ে এই এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তরুণদের জন্য নতুন পথ তৈরি হবে।” প্রধানমন্ত্রী মোদীর কথায়, “কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে, যা দেশভাগের জন্য দায়ী। এখন আইএনডিআই জোটের অন্তর্ভুক্ত আরেকটি দল দেশের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করেছে। যে পোখরানের ভূমি ভারতকে পারমাণবিক শক্তি দিয়েছিল, এখন আইএনডিআই জোট বলছে আমরা ভারতের পারমাণবিক অস্ত্র ধ্বংস করব।আইএনডিআই জোট ভারতের মতো একটি দেশের পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে চায়, যার দু’টি প্রতিবেশীর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এটা কী ধরনের জোট, যা ভারতকে শক্তিহীন করতে চায়?”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top