News Flash

Image

গণ্ডাছড়াতে সাড়ম্বরে পালিত হল বিজু উৎসব

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ১২ এপ্রিল: বিজু চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। এই বিজু উৎসবের আজকে ছিল প্রথম দিন অর্থাৎ ফুল বিজু। এই ফুল বিজু দিনে আজ গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ধলাঝাড়ী শিব চরণ যুব ক্লাবের উদ্যোগে ধলাঝাড়ি বৌদ্ধ মন্দির প্রাঙ্গনে সকাল সাতটায় ছোট, বড়, বয়স্ক সবাই একত্রিত হয়ে এক রেলির মাধ্যমে সরমা নদীতে ফুল ভাযানোর আয়োজন করা হয়।

আদি কাল থেকে চাকমা সম্প্রদায়ের এই উৎসবকে সার্বিক সফলভাবে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে এই ফুল বিজু দিনটিকে যথাযোগ্য মর্যাদায় প্রত্যেক বছর উদযাপন করা হয়ে থাকে।

বিজু মূলত তিন দিন ফুল বিজু,মূল বিজু, এবং গচ্ছেপোচ্ছে বিজু। আগামীকাল মূল বিজু আগামীকালকেও বয়োজ্যেষ্ঠ যারা বৃদ্ধ লোক রয়েছে তাদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে স্নান করানো হবে বলেও জানানো হয়। আজকে এই ফুল বিজুর প্রথম দিনের ফুল ভাসানোকে কেন্দ্র করে সকলের মনে সোভ্রাতৃত্ববোধ এবং প্রত্যেকের মনে খুশির বাতাবরণ লক্ষ্য করা যায়।

Releated Posts

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ধলাই নদীর ভাঙনে নদীগর্ভে বহু কৃষিজমি, উদাসীনতার অভিযোগ জলসম্পদ দপ্তরের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

শান্তিরবাজারে দুই বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, অল্পেতে রক্ষা দুই চালকের

শান্তিরবাজার, ৮ সেপ্টেম্বর: অতিরিক্ত গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেল দুই প্রাণ। শান্তিরবাজারের আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top