News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে সিপিএমের মহকুমা সম্পাদকের বাড়ি আক্রান্ত
Image

রাতের আঁধারে সিপিএমের মহকুমা সম্পাদকের বাড়ি আক্রান্ত

আগরতলা, ১১ এপ্রিল : লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততোই যেন কৈলাসহরে রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। বুধবার গভীর রাতে সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর কাচেরঘাট এলাকায় তাঁর নিজ বাড়িতে বড় ধরনের অগ্নিসংযোগ এবং বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত করার জন্য পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং বাড়ির ভিতরে এলোপাতাড়ি ভাবে কাঁচের বোতল নিক্ষেপ করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট কাচেরঘাট এলাকা সহ গোটা কৈলাসহরে তীব্র আতংক বিরাজ করছে। এব্যাপারে কৈলাসহর থানার পুলিশ তদন্তে নেমেছে।

সম্পুর্ন ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী জানিয়েছেন , বুধবার রাত বারোটা নাগাদ তাঁর সহ তাঁর পরিবারের সবাই নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।

তাঁর ঘুমানোর পর গভীর রাতে কে বা কারা উনার বাড়ির লোহার গ্রীলের গেইটে আগুন লাগানো দেয় এবং তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং প্রচুর কাচের বোতলও নিক্ষেপ করেছে। যদিও এতকিছু ঘটলেও বিশ্বরূপ গোস্বামী সহ উনার পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় কেউ কোনো কিছু টের পান নি।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কাচের বোতলের টুকরো দেখে এবং গেইটে আগুন লাগানোর ফলে বেশকিছু অংশ জ্বলে গিয়ে কালো হয়ে যাওয়ার অংশ দেখে উনি আঁতকে ওঠেন। সাথে সাথেই উনি কৈলাসহর থানায় খবর দিয়েছেন এবং খবর পাওয়া মাত্রই কৈলাসহর থানার পুলিশ বিশ্বরূপ গোস্বামীর বাড়িতে গিয়ে পেট্রোল ভর্তি কাচের বোতল, ইটের বড় বড় টুকরো এবং কয়েকটি বিলেতি মদের খালি বোতল উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিশ্বরূপ গোস্বামী প্রকাশ্যেই জানান যে, তাঁর সাথে ব্যক্তিগত ভাবে কারোর শত্রুতা নেই। রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্যই শাসক দলের কর্মী সমর্থকরা এমন কাজ করেছে বলে তিনি দাবী করেন।

রাতের অন্ধকারে সি.পি.আই. মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিরজিত সিনহা। কৈলাসহর শহরের প্রতিটি এলাকায় পুলিশ মোতায়েন এবং রাতে পেট্রোলিং-এর শুরু করার জন্য দাবী করেন বিধায়ক বিরজিত সিনহা।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top