News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CPIM Manik Sarkar : বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে দেশে নির্বাচনী ব্যবস্থা সমাপ্ত হয়ে যাবে : মানিক সরকার
Image

CPIM Manik Sarkar : বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে দেশে নির্বাচনী ব্যবস্থা সমাপ্ত হয়ে যাবে : মানিক সরকার

আগরতলা, ১১ এপ্রিল : বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে দেশে নির্বাচনী ব্যবস্থা সমাপ্ত হয়ে যাবে। এবারই অন্তিমবারের মতো দেশবাসী নির্বাচনের সাক্ষী থাকবেন। কারণ, জনগণের ভোটাধিকারের অধিকার কেড়ে নেওয়া হবে। আজ ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে বিলোনীয়ায় নির্বাচনী সমাবেশে এই ভবিষ্যৎবাণী দিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও।

এদিন মানিক বাবু বলেন, দেশের প্রধানমন্ত্রী নিজেই গণতন্ত্র মানছেন না। গণতন্ত্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বিজেপি সরকার। নতুন গণতন্ত্র তৈরী ক করবে বিজেপি সরকার।

এদিন তিনি আরও বলেন, সংবিধানে নাগরিকত্ব পেতে গেলে ধর্ম গ্রহণ করতে হবে তা লেখা নেই। ধর্ম গ্রহণ না করলে নাগরিকত্ব হারাতে হবে। এটা ভুল। রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। সমস্ত ধর্ম রাষ্ট্রের চোখে সমান। বিশেষ কোনো ধর্মের প্রতি রাষ্ট্র কিংবা রাষ্ট্র নেতৃত্ব অনুরাগ দেখাতে পারবেন না।

এদিন তিনি জোর গলায় বলেন, ত্রিপুরায় প্রথম কোনো রাজনৈতিক দল কম ভোট পেয়েও সরকারের মসনদে বসতে পেরেছে। বিজেপি সরকার ভয় পেয়েছে তাই তারা অগণতান্ত্রিক কায়দা অনুসরণ করছে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, আসন্ন লোকসভা নির্বাচন একটি যুদ্ধ। এই যুদ্ধ গণতন্ত্র ও সংবিধান রক্ষার যুদ্ধ। ২০২৩ বিধানসভা নির্বাচনে মাত্র ৩৯ ভাগ ভোট পেয়ে ক্ষমতায় বসেছে বিজেপি। রাজ্যের ৬০ ভাগ মানুষ শাসক দলকে প্রত্যাখ্যান করেছে। কারণ, জনগণকে যেভাবে ঠকিয়েছে তার জন্য তাদের প্রত্যাখ্যাত করেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top