News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বালুচিস্তানে গিরিখাতে পড়ে গেল বাস; মৃত্যু ১৭ জনের, আহত ৩৮
Image

পাকিস্তানের বালুচিস্তানে গিরিখাতে পড়ে গেল বাস; মৃত্যু ১৭ জনের, আহত ৩৮

বালুচিস্তান, ১১ এপ্রিল (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জন তীর্থযাত্রীর, এছাড়াও কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। পাকিস্তানের সিন্ধু ও বালুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী শহরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার তীর্থযাত্রীরা বালুচিস্তানের প্রত্যন্ত খুজদার জেলার মুসলিম সুফি মাজার শাহ নুরানিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন, সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঈদের দিন বুধবার দুপুর ২টো নাগাদ বাসটি থাট্টা থেকে ছেড়ে যায় এবং রাত আটটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে ও আহতদের করাচির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে ‘চরম পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

এভিয়ান, ১৬ জুন (আইএএনএস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

টেলিকম জালিয়াতি ও ‘পিগ-বুচারিং’ প্রতারণার নতুন ঘাঁটি হয়ে উঠছে শ্রীলঙ্কা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক টেলিকম জালিয়াতি এবং তথাকথিত ‘পিগ-বুচারিং’ বিনিয়োগ প্রতারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top