News Flash

  • Home
  • খেলা
  • সমীরন চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্লাব ক্রিকেটে প্রথম জয় পোলষ্টারের
Image

সমীরন চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্লাব ক্রিকেটে প্রথম জয় পোলষ্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয় পেয়েছে পোলস্টার ক্লাব। এমবিবি স্টেডিয়ামে বৃহস্পতিবার পোল স্টার দল মুখোমুখি হয় বিসিসির। ম্যাচে পোল স্টার ক্লাব ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো বিসিসি দলকে। টস জিতে বিসিসি দল প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলের স্কোর দাঁড়ায় ১১১ রানে। ব্যাট হাতে বিসিসির পক্ষে দীপঙ্কর ভটনাগর ২০, আদর্শ শর্মা ১৫, প্রমজিত ঘোষ ১৪, রণদীপ পাল ২৩ রান করেন। অতিরিক্ত থেকে দল পায় ১০ রানের ভরসা। বলে পোল স্টারের পক্ষে চিরঞ্জীব ও আয়ুশ দুটি করে এবং একটি করে উইকেটে ভাগ বসায় সুভাষ চক্রবর্তী, রিব্রাজিত দাস , পৌরুস মিশ্ররা। পাল্টা খেলতে নেমে পোল স্টার দল ১৭.৫ ওভারেই ৭ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে এমডি আলবাহার ৩৬, নীল দেববর্মা ১৪, চিরঞ্জীব দেবনাথ ৩৩, জয়ন্ত ভট্টাচার্য ১০,ঋতু রাজ ৮ রানে অক্ষত থেকে দলকে এই জয় এনে দিতে সক্ষম হলেন। বিসিসির পক্ষে বলে সম্রাট বিশ্বাস ও প্রাঞ্জল দেবরা দুটি করে উইকেট নেন।একটি করে উইকেট নেয় পামির দেবনাথ, রণদীপ পাল ও তথাগত। তবে তা দলের পরাজয় রুখতে পারেনি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top