News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বে একটি শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত, এক্ষেত্রে ভূমিকা রয়েছে তামিলনাড়ুরও : প্রধানমন্ত্রী
Image

বিশ্বে একটি শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত, এক্ষেত্রে ভূমিকা রয়েছে তামিলনাড়ুরও : প্রধানমন্ত্রী

ভেল্লোর, ১০ এপ্রিল (হি.স.): বিশ্বে একটি শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত এবং এক্ষেত্রে ভূমিকা রয়েছে তামিলনাড়ুরও। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তামিলনাড়ুর ভেল্লোরে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় মোদী বলেছেন, “মহাকাশ সেক্টরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তামিলনাড়ু বিরাট অবদান রেখেছে। তামিলনাড়ুর নিরলস পরিশ্রম ভারতকে উৎপাদনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি নিশ্চিত, তামিলনাড়ুতে নির্মিত প্রতিরক্ষা করিডোর এই রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যারা দিল্লিতে বসে আছেন তাঁরা হয়তো ভেল্লোরের ভূমি সম্পর্কে জানেন না, তামিলনাড়ুর ভূমি একটি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে… তামিলনাড়ুতে বিজেপি এবং এনডিএ বিপুল জনসমর্থন পাচ্ছে। সমগ্র তামিলনাড়ু বলছে ”’এক বার ফের মোদী সরকার।” ডিএমকে ও কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছন, “তামিলনাড়ুকে পুরনো চিন্তা, পুরনো রাজনীতিতে আটকে রাখতে চায় ডিএমকে, ডিএমকে একটি পরিবারের কোম্পানিতে পরিণত হয়েছে। ডিএমকে-র পারিবারিক রাজনীতির কারণে তামিলনাড়ুর তরুণরা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ডিএমকে থেকে নির্বাচনে লড়তে এবং ডিএমকে-তে এগিয়ে যাওয়ার তিনটি প্রধান মানদণ্ড রয়েছে। তিনটি প্রধান মাপকাঠি হল-পারিবারিক রাজনীতি, দুর্নীতি এবং তামিল-বিরোধী সংস্কৃতি।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top