News Flash

  • Home
  • প্রধান খবর
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রার্থীর, মধ্যপ্রদেশের বেতুলে ভোট স্থগিত
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রার্থীর, মধ্যপ্রদেশের বেতুলে ভোট স্থগিত

বেতুল, ১০ এপ্রিল (হি. স.): ভোটপ্রচার চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রার্থীর। মধ্যপ্রদেশের বেতুল আসনের বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী অশোক ভালাভির মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বসপা প্রার্থীর আকস্মিক মৃত্যুর ফলে নিয়মানুযায়ী বেতুল আসনে আপাতত ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় টিকমগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া এবং হোসাঙ্গাবাদ আসনের সঙ্গে বেতুলে ভোট হওয়ার কথা ছিল। সেই মতো ২৮ মার্চ শুরু হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। গত ৪ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন ছিল। ৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর দেখা যায় মোট ৮ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিএসপি প্রার্থী অশোক ভালাভি।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top