News Flash

  • Home
  • প্রধান খবর
  • যখন উদ্দেশ্য ঠিক থাকে; মনোবল অটুট থাকে, তখন ফলাফলও সঠিক হয় : প্রধানমন্ত্রী
Image

যখন উদ্দেশ্য ঠিক থাকে; মনোবল অটুট থাকে, তখন ফলাফলও সঠিক হয় : প্রধানমন্ত্রী

পিলিভিট, ৯ এপ্রিল (হি.স.): যখন উদ্দেশ্য ঠিক থাকে; মনোবল অটুট থাকে, তখন ফলাফলও সঠিক হয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন আমরা চারিদিকে শুধু বিকশিত ভারতের নির্মাণ দেখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার উত্তর প্রদেশের পিলিভিটে এক নির্বাচনী জনসভায় অংশ নেন। এই নির্বাচনী জনসভায় কংগ্রেস ও সমাজবাদী পার্টির একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “সমগ্র বিশ্বের অসুবিধার মধ্যে, ভারত এখন দেখিয়ে দিচ্ছে আমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। কংগ্রেস সরকার বিশ্বের কাছে সাহায্য চাইত, কিন্তু করোনা সংকটে ভারত সমগ্র বিশ্বে ওষুধ এবং ভ্যাকসিন পাঠিয়েছে। বিশ্বের যেখানেই যুদ্ধ সংকট ছিল, আমরা প্রত্যেক ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে এনেছি। সম্পূর্ণ ভক্তি সহকারে গুরু গ্রন্থ সাহেবের ধর্মগ্রন্থ আফগানিস্তান থেকে ভারতে আনা হয়েছিল। এই সবই হয়েছে আপনাদের একটি ভোটের শক্তিতে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের ১৪ বছরে আখ চাষিরা যা পেয়েছেন, তার থেকে যোগীজির সরকার এখানকার আখ চাষিদের বেশি টাকা দিয়েছে। ইথানল ব্লেন্ডিং নিয়ে দেশে যে বড় প্রচার চলছে তাতে পিলিভিটের কৃষকরা অনেক উপকৃত হবেন।” প্রধানমন্ত্রীর কথায়, “আখ চাষিদের সমস্যা কমাতে বিজেপি সরকার পূর্ণ শক্তি দিয়ে কাজ করেছে। অনেক চিনিকল চালু হয়েছে, অনেক সম্প্রসারিত হয়েছে এবং এই কাজটি ধারাবাহিকভাবে চলছে।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top