News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা ভোটের দ্বিতীয় দফায় মোট প্রার্থী ১,২১০ জন; বঙ্গে আরও ১০০ কোম্পানি বাহিনী চাইছে ইসিআই
Image

লোকসভা ভোটের দ্বিতীয় দফায় মোট প্রার্থী ১,২১০ জন; বঙ্গে আরও ১০০ কোম্পানি বাহিনী চাইছে ইসিআই

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,২১০ জন প্রার্থী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ১,২১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট মনোনয়ন পত্র দাখিল হয়েছে ২,৬৩৩টি।

পাশাপাশি পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে নির্বাচন কমিশন। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু লোকসভা নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) আরও ১০০ কোম্পানি মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসিআই-এর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা সিআরপিএফ-এর ৫৫ এবং সীমান্ত রক্ষী বাহিনীর ৪৫টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে। আধিকারিকদের পশ্চিমবঙ্গে ১৫ এপ্রিল অথবা তার আগে সিএপিএফ-এর অতিরিক্ত ১০০ কোম্পানি মোতায়েন করার সম্পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top