News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর
Image

স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর

আগরতলা, ৯ এপ্রিল : স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার করেছেন স্বামী।এমনটাই অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, ২০১৪ সালে আমতলী থানা এলাকার নেতাজী সুভাষ কলোনির কাজল সরকারের মেয়ে উমা সরকারের আমতলী চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভ্রজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান জন্মবার পর থেকেই স্বামী-শুভ্রজীত চৌধুরী আকন্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে এক সময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার।

গৃহবধূ উমা সরকার জানিয়েছেন, প্রতিবাদ জানাতেই স্বামী সহ শাশুড়ির সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের উপর। পরে স্বামী সহ শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে গিয়েছে। পরে কয়েক দফায় গ্রাম সভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল। কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামীর নির্যাতন শুরু হলে গত তিন বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে গিয়েছে।

তিন বছর পর স্বামী শুভ্রজিৎ চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগ্যাল সার্ভিস এর দ্বারস্থ হয়। পরে লিগ্যাল সার্ভিসে কাউন্সেলিং এর মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায়। সেখানে দুইদিন ভালো থাকলেও তিন দিনের মাথায় আবার স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। তিন দিনের মাথায় রাতে ঘুমের ঘরে শুভ্রজিৎ চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে ঝলসে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। রাতে গৃহবধুর ঘুম ভাঙতেই ঘটনাটি আন্দাজ করতে পারে। পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ।

তিনি আরো বলেন, স্বামী শুভ্রজিৎ চৌধুরী, শশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ির সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে গৃহবধূকে প্রাণে মারার অভিযোগ এনে আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেছেন।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top