News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশ্রমের নাম করে চাঁদা আদায় করতে গিয়ে আটক এক ব্যক্তি
Image

আশ্রমের নাম করে চাঁদা আদায় করতে গিয়ে আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ এপ্রিল:
আশ্রমের নাম করে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে ক্ষমা চেয়ে ছাড়া পেলে কয়েকজন যুবক। ঘটনা মঙ্গলবার দুপুরে কৈলাসহরের নুরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায়।

জানা গেছে বিশালগড় মহকুমার অন্তর্গত গকুলনগর অম্লান জ্যোতি নামে একটি সেবাশ্রম রয়েছে আর এই সেবাশ্রমের নামে কৈলাসহর সহ ধর্মনগরের কিছু যুবক অবৈধভাবে চাঁদা আদায় করতে ব্যস্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে যখন কৈলাসহরের কনকপুর এলাকায় অম্লান জ্যোতি সেবাশ্রম এর নামে পরিচয় পত্র গলায় ঝুলিয়ে চাঁদার রশিদ বানিয়ে ওই এলাকায় ঢুকে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিল তখন এলাকার কিছু মানুষের সন্দেহ জাগে।

তখন স্থানীয়রা শুভন দেবনাথ সহ মোট চারজনকে আটক করলেও ঘটনাস্থল থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পরের চারজন যুবককে স্থানীয় এলাকাবাসীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের এই অসংলগ্ন কথাবার্তা শুনে স্থানীয়দের সন্দেহ আরো বেড়ে যায়। একসময় যুবকদের উত্তম মধ্যম দেওয়ার জন্য উদ্যত হলে যুবকরা তাদের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চায়।

পরের স্থানীয়রা তাদেরকে ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ হয়তো এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অম্লান জ্যোতি সেবাশ্রম এর নামে অবৈধভাবে চাঁদা আদায় করছে তাই সবাই যেন এই বিষয়টি নিয়ে সতর্ক থাকে তার আহ্বান জানান এলাকাবাসীরা।

Releated Posts

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top