ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। সিনিয়রদের সীমিত ওভারের ক্রিকেটে এবার চলমানকে হারালো কসমোপলিটন ক্লাব। ব্যাট বল সব বিভাগই দাপট দেখিয়ে কসমোকে ৪০ রানে পরাজিত করে চলমান। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের সুচি অনুযায়ী মঙ্গলবার আগরতলা এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় চলমান সংঘ ও কসমোপলিটন ক্লাব। দুইদলের এই ম্যাচের লড়াই শুরু হবার আগে চলমান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসে দল নির্ধারিত ওভারে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে সংগ্রহ করে ১১৯ রান। দলের প্রথম সারির তিন ব্যাটসম্যান বেট হাতে নিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেও মিডেল অর্ডারে বিকাশ সিং ও রিকির হাত ধরিয়ে এদিন কসমোপলিটন কে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মত রান তুলতে সক্ষম হয় চলমান। এর মধ্যে বিকাশ ৪১ রানের সর্বোচ্চ ৫৫ রান করে। কসমোপলিটনের বোলারদের মধ্যে সৌরভ কর ২৫ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেয়। জবাবে জয়ের জন্য ১২০ রানের টার্গেট নিয়ে কসমোপলিটন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান তুলতে সক্ষম হয়। কসমোপলিটনের ব্যাটসম্যানদের মধ্যে এদিন সম্রাট সিনহা (১৮) ও দনবীর সিং (২০) ছাড়া আর কোন ব্যাটসম্যানের পক্ষেই এক অঙ্কের রানের গণ্ডি টপকানো সম্ভব হয়নি। ইনিংসে জয়ী দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেয় দ্বীপায়ন দাস ও অঙ্কিত বিশ্বকর্মা। এছাড়া দুটি উইকেট পেল রিকি।

সমীরন চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে কসমোপলিটনকে হারিয়ে চলমানের হ্যাটট্রিক
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















