News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি ছামনু মন্ডল কমিটির উদ্যোগে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত
Image

বিজেপি ছামনু মন্ডল কমিটির উদ্যোগে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসনে বিজেপির ভোট প্রচার ক্রমশ চাঙ্গা হচ্ছে। বিগত নির্বাচনের চেয়েও এবারের নির্বাচনে বিজেপি প্রার্থীকে অধিক ভোটের ব্যবধানে জয়ী করার জন্য সর্বাত্মক প্রয়াস জারি রয়েছে।

বিজেপি ছামনু মন্ডল কমিটির উদ্দ্যোগে ছামনু মোটরস্ট্যান্ডে পুর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজে পি প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিজেপি প্রার্থী এবং প্রদুৎ কিশোর দেববর্মনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত উপস্হিত ছিলেন না। প্রদুৎ কিশোর ও প্রার্থী নির্বাচনী সভায় উপস্হিত না থাকার কারনে তিপরা মথার কোন নেতাকে মঞ্চে দেখা যায়নি। এই নির্বাচনী সভায় মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং মন্ডল সভাপতি মোহনলাল চাকমা এবং জেলা কমিটির সদস্য মাধব বড়ুয়া উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী নাথ, কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েন যে, কেন আপনারা সিপিএম কে ভোট দেবেন? সিপিএম আমলে বহু কংগ্রেস কর্মী সমর্থক খুন হয়েছেন, কেন কোন বিচার পায়নি।  ছৈলেংটায় রেবতীসরকার, নিশিকান্ত চাকমা, প্রহ্লাদ মজুমদার খুন হয়েছেন, কিন্তু কোন বিচার পায়নি। সিপিএম কেডাররা খুন করেছেন, কিন্ত কোন শাস্তি হয়নি কেডারদের। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারন মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দিয়েছেন।

তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হাত শক্ত করতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কৃর্তি দেববর্মণকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান করেন তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top