News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবার পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিচ্ছে বিজেপি, ফের ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী
Image

এবার পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিচ্ছে বিজেপি, ফের ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): আবার পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোট ঘোষণার পর কোচবিহারে প্রথম জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কোচবিহারের পর উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। রবিবার বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

ভোট ঘোষণার আগে থেকেই পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মোদী আসা-যাওয়া শুরু করেছিলেন। তবে ভোট ঘোষণার পর বৃহস্পতিবারই কোচবিহারে প্রথম সভা করেছেন তিনি। সূত্রের খবর, এ বারের ভোটে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে এ বারে পশ্চিমবঙ্গে আরও বেশি আসন জিততে চাইছে তাঁরা। আর প্রধানমন্ত্রীকে সামনেই রেখেই প্রচার শুরু করেছে বঙ্গ বিজেপি। গোটা ভোটপর্বে এ রাজ্যে মোদী ৩০-এর বেশি সভা করবেন বলে ঠিক রয়েছে।

উল্লেখ্য, কোচবিহার ছাড়াও আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে রবিবার দুপুর আড়াইটের সময় সভা করবেন প্রধানমন্ত্রী। তার পর সেখান থেকেই তিনি জলপাইগুড়িতে যাবেন। বিকেল সাড়ে ৪টেয় সেখানে সভা হওয়ার কথা রয়েছে। এই সভাতেই আলিপুরদুয়ার থেকে কর্মী, সমর্থক নিয়ে আসবে বিজেপি।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top