News Flash

  • Home
  • দিনের খবর
  • হয় বিজেপি, নয় জেল: অতিশীর মন্তব্যের জেরে নোটিস নির্বাচন কমিশনের
Image

হয় বিজেপি, নয় জেল: অতিশীর মন্তব্যের জেরে নোটিস নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : বিজেপিতে যোগ না দিলে গ্রেফতার হতে হবে। দিন কয়েক আগে আম আদমি পার্টির মন্ত্রী অতিশীর করা এই মন্তব্যের জেরে এবার তাঁকে নোটিস ধরাল নির্বাচন কমিশন। শুক্রবার মন্ত্রী অতিশীকে নিজের করা মন্তব্যের জন্যে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, সোমবার ৮ এপ্রিল দুপুর ১২ টার মধ্যে মন্ত্রীকে মন্তব্যের ব্যাখা দিয়ে রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই বিজেপি সরকারের উপর বেজায় চটেছে বিরোধী দলগুলো। গত ২ এপ্রিল সাংবাদিক বৈঠক ডেকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অতিশী বলেন, ভোটের আগে আপের চারজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হবে। বিজেপিতে যোগ না দিলে তিনি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘভ চাড্ডা গ্রেফতার হবেন।

ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগ তুলে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন আম আদমি পার্টির মন্ত্রী অতিশী, সেই অভিযোগে তাঁকে নিজের মন্তব্য ব্যাখার জন্যে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top