News Flash

  • Home
  • দিনের খবর
  • রেললাইনে বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর
Image

রেললাইনে বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর

নদীয়া, ৪ এপ্রিল (হি.স.) : রেললাইনে বসে মদ্যপান করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নদীয়া জেলার অন্তর্গত ফুলিয়া প্রফুল্ল নগরের ৫ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। খবর লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনের একজনের বাড়ি শান্তিপুর এলাকায়।

সূত্রের খবর, দুই বন্ধু রেললাইনে বসে মদ খাচ্ছিল। একই সময়ে ডাউন শিয়ালদহ শান্তিপুর লোকাল ওই লাইনে আসছিল। দুজনেই এতটাই মাতাল যে ট্রেন যে আসছে তা জানতেন না। ফলে লোকাল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানাঘাট জিআরপি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ তাদের দুজনকে শনাক্ত করতে ব্যস্ত।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top