News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
Image

ঝাড়গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

ঝাড়গ্রাম, ৪ এপ্রিল (হি.স.) : বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামে।কাঠগড়ায় তৃণমূল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের কুজড়া গ্রামে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এই কুজড়া গ্রামে আয়োজিত হয়েছিল হরিনাম সংকীর্তন। সেই সময় ওই বিজেপির পঞ্চায়েত সদস্যে রূপা পালোই ও তাঁর সপরিবারে দেখতে গিয়েছিলেন সেই হরিনাম সংকীর্তন। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ।

হরিনাম সংকীর্তনে থাকাকালীন ওই বিজেপির পঞ্চায়েত খবর পেয়ে যখন বাড়িতে যান, তখন দেখেন পুরো বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাড়ি। ঝলসে মৃত্যু হয়েছে ২টি ছাগল। এর পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত আবাসপত্র, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে। তবে কে এই ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত চাইছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ পরিবারের লোকজন।

তৃনমূলের তরফেও সঠিক তদন্তের মাধ্যমে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে।

Releated Posts

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top