News Flash

  • Home
  • দেশ
  • অহঙ্কারী জোটের প্রধান লক্ষ্য নিজ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বানানো : অমিত শাহ
Image

অহঙ্কারী জোটের প্রধান লক্ষ্য নিজ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বানানো : অমিত শাহ

মুজফ্ফরনগর, ৩ এপ্রিল (হি.স.): বিরোধী আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বুধবার অমিত শাহ বলেছেন, “অহঙ্কারী জোটের প্রধান লক্ষ্য হল, নিজ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বানানো। অন্যদিকে, মোদীজির লক্ষ্য দেশের কৃষক, দরিদ্র, শ্রমিক, দলিত এবং আদিবাসীদের শক্তিশালী করা এবং তাঁদের নিজেদের পায়ে দাঁড় করানো।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে একটি জনসভা করেন। এই নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, “এই নির্বাচন মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে চলেছে। মোদীজি দরিদ্র ও কৃষকদের উন্নতির জন্য অনেক কাজ করেছেন। মোদীজি আখের জন্য জাতীয় নীতি তৈরি করে গুড় এবং আখের এই ক্ষেত্রে অনেক পরিবর্তন করেছেন।” অমিত শাহ বলেছেন, “বিএসপি-র শাসনকালে ১৯টি চিনিকল বন্ধ ছিল, অখিলেশ শাসনকালে ১০টি চিনিকল বন্ধ ছিল। কিন্তু বিজেপির শাসনকালে ২০টিরও বেশি চিনিকল চালু হয়েছে এবং আমাদের সরকার ৫টি নতুন চিনিকল তৈরির কাজও করেছে।”

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top