News Flash

Image

বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ এপ্রিল:বাইক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম প্রসেনজিৎ মুহুরী(৩২),বাড়ি গজারিয়া এলাকায়।
সোমবার রাতে, বাইক নিয়ে বাড়িতে ফেরার পথে ঋষ্যমুখ ডোবাখলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার মধ্যে থাকা পিচের ড্রামের সাথে সজোরে ধাক্কা খেয়ে প্রসেনজিৎ ছিটকে পড়ে রাস্তার কালভার্টে। দুর্ঘটনার শব্দ শুনে এলাকার লোকজনেরা বেরিয়ে আসে। সাথে সাথে এলাকাবাসীরা খবর দেয় বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীদের ।খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা প্রসেনজিৎ মহুরিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঃ বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসো বিলোনিয়া থানার পুলিশ।

আজ দুপুর দুইটা নাগাদ প্রসেনজিৎ মুহুরীর মৃত দেহময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের লোকের হাতে। তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। বিলোনিয়া হাসপাতাল থেকে প্রসেনজিৎ মুহুরীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ বাসভবন গজারিয়া দেবীপুর এলাকায় । মৃতঃ দেহ নিয়ে যাওয়ার পর পরিবারের লোক জনসভা আত্মীয় পরিজন বন্ধু-বান্ধব চোখের জলের শেষ বিদায় জানায় প্রসেনজিৎ মুহুরী কে 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top