News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার কোনও প্রশ্নই নেই, জানিয়ে দিলেন অতিশী
Image

মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার কোনও প্রশ্নই নেই, জানিয়ে দিলেন অতিশী

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স): দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন দিল্লির মন্ত্রী অতিশী। তিনি জোর দিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার কোনও প্রশ্নই নেই। আবগারি মামলায় ইডি-র হাতে ধৃত অরবিন্দ কেজরিওয়াল এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফার দাবি জানাচ্ছে বিজেপি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী বলেছেন, “আমাদের দেশে এই সংক্রান্ত দুটি সাংবিধানিক ও আইনগত বিধান রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনে বলা হয়েছে, দুই বছরের বেশি সাজা হলে আপনি জনপ্রতিনিধি থাকতে পারবেন না। অরবিন্দ কেজরিওয়ালকে দোষী সাব্যস্ত করা হয়নি…অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করার কোনও কারণ নেই। অরবিন্দ কেজরিওয়াল যদি এখন পদত্যাগ করেন, তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী সরকারগুলিকে পতনের জন্য এটি একটি খুব সহজ এবং সরল সমাধান হবে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top