ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো পীতম্বর দেবনাথ এবং নাভ্যিয়া দে। রাজ্য অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী আসর শেষ হয় সোমবার। রাজ্য দাবা সংস্থা আয়োজিত আসর হয় এন এস আর সি সি-র দাবা হলঘরে। বালক বিবাগে হয় ৫ রাউন্ডের খেলা। তাতে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলো পীতম্বর এবং আদ্রুষ কর্মকার। পরে ভোকলসে আদ্রুষকে পেছনে ফেলে রাজ্য সেরা হয় পীতম্বর। ৪ পয়েন্ট নিয়ে ভোকলসে তৃতীয় ও চতুর্থ হয় যথাক্রমে শুভায়ন দাস, রোহিল সাহা এবং সাড়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রজিৎ পাল। বালিকা বিভাগে ৪ রাউন্ডে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাভ্যিয়া দে। ৩ পয়েন্ট পেয়ে আদ্রিজা সাহা দ্বিতীয়, আড়াই পয়েন্ট পেয়ে তৃতীয় থেকে অঞ্চম স্থান দখল করে যথাক্রমে নীলাক্ষি দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির শিবাদ্রিতা দেবনাথ এবং মেট্রিক্স চেস আকাদেমির অবান্তিকা চক্রবর্তী। আসর পরিচালনা করেন নির্মল দাস। আসর থেকে দুবিভাগে প্রথম ২ স্থান পাওয়া দাবাড়ুরা জাতীয আসের কেলার যোগ্যতা অর্জন করলো।

অনূর্ধ্ব-৯ রাজ্য দাবায় সেরা পীতম্বর, নাভ্যিয়া
Tags:
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















