News Flash

  • Home
  • বিনোদন
  • তাঁর আহত হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক
Image

তাঁর আহত হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ‘স্টোরি’ পোস্ট করেন ‘মিতিন মাসি’ কোয়েল মল্লিক। তিনি শ্যুটিং সারছিলেন আসন্ন ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবির। তারই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে রবিবার আহত হয়েছেন কোয়েল।

এদিন তিনি লেখেন, ‘৩১ মার্চ ‘একটি খুনির সন্ধানে মিতিন…’-এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় আমি আহত হই। সঙ্গে সঙ্গে আমাকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ও এক্সরে করে ডান হাতের আলনা হাড়ের শ্যাফটে চিড় ধরা পড়েছে। হাতের জন্য কাস্ট দেওয়া হয়েছে এবং ডাক্তার বিকাশ কপূরের পরামর্শে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।’ আপাতত তাঁর সুস্থতার অপেক্ষায় সকলে।

গত বছর পুজোয় মুক্তি পায় অরিন্দম শীল পরিচালিত ‘জঙ্গলে মিতিন মাসি’। এরপর তাঁকে দেখা যাবে খুনির সন্ধান করতে। সেখানে রয়েছে একাধিক অ্যাকশনও। তেমনই একটি দৃশ্যের শ্যুটিংয়ে হাতের একটি বিশেষ হাড় ভেঙেছে তাঁর। আপাতত প্লাস্টার নিয়ে বাড়িতেই রয়েছেন। বিশ্রামে রয়েছেন। সূত্রের খবর, আপাতত শ্যুটিং কিছুদিন বন্ধ থাকবে। মিতিন মাসি সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে এই ছবি তৈরি হচ্ছে বলে খবর।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top