News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার বাগানে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তির
Image

রাবার বাগানে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ মার্চ: রাবার বাগানে কাজ করতে গিয়ে বজ্রাঘাতের ফলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উদয়পুর রাজনগর এলাকায় রবিবার সকালে। মৃত ব্যক্তির নাম শ্যামল দেবনাথ (৪৮)। রবিবার সকালে প্রবল ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। একাধিক বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উদয়পুরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা।

জানা গেছে প্রতিদিনকার মতো শ্যামল দেবনাথ এ দিন সকালে রাবার বাগানে গেছিলেন রাবার সংগ্রহ করতে। কিন্তু প্রবল বৃষ্টির জেরে সেখানে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে রাবার বাগানে ভূলুন্ঠিত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top