News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হিমন্তবিশ্বের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি অসম কংগ্রেসের সভাপতি ভুপেন বরার
Image

হিমন্তবিশ্বের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি অসম কংগ্রেসের সভাপতি ভুপেন বরার

গুয়াহাটি, ৩০ মাৰ্চ (হি.স.) : ২০২৫ সালের মধ্যে বিজেপিতে যোগ দেবেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার এই বক্তব্যের বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুপেন। ইতিমধ্যে তাঁর আইনজীবীরা যাবতীয় নথিপত্র তৈরি করছেন, জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

প্রসঙ্গত, গত কিছুদিন ধরে অসম প্রদেশ কংগ্রেসের ছোট-বড়-তো বটেই, তাবড় তাবড়, হেভিওয়েট নেতা-নেত্রী বিজেপিতে যোগদান করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জোরের সঙ্গে দাবি করেছিলেন, ‘দেখুন না, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কংগ্রেস ছেড়ে ভুপেন বরাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। যেভাবে মোদীর গ্যারান্টি আছে, সেভাবে এটাও হিমন্ত গ্যারান্টি।’

তিনি আরও যোগ করেন ‘আপনারা (সাংবাদিকগণ) যদি এ সংক্রান্ত প্রশ্ন করে তাঁকে (ভুপেন বরা) লজ্জিত বা বিব্রত করতে থাকেন, তা-হলে এই পদক্ষেপ নিতে তাঁর বিলম্ব হবে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা তাঁকে যথাযথ সম্মানের সাথে আনতে চাই। যদি তিনি চান মুখ্যমন্ত্রী হবেন, তা-হলে আমরা এ বিষয়েও ভাবব। কেননা, আমিও কংগ্রেস থেকে এসেছি এবং বিজেপি আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে৷ সুতরাং কংগ্রেসের কোনও সদস্য যদি মুখ্যমন্ত্রী হতে চান তবে তাঁদের বিজেপিতে আসা উচিত৷ তাই দয়া করে তাঁকে বিব্রত করবেন না।’ ড. শর্মা বরাকে বিজেপিতে স্বাগত জানাতে তাঁর দলের অভিপ্রায় প্রকাশ করে এভাবেই অনুরোধ করেছিলেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top